প্রকাশ- ১৬ই জ্যৈষ্ঠ,১৪২৯
‘‘অন্তরের জিনিসকে বাহিরের,ভাবের জিনিসকে ভাষায়, নিজের জিনিসকে বিশ্বমানের ও ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই সাহিত্যের কাজ।’’
শুরুতেই প্রমথ চৌধুরীর কথা স্মরণ করছি যিনি সাহিত্যে চর্চার গুরুত্ব অন্যান্যদের তুলনায় বেশ ভালোই বুঝেছিলেন।
তিনি আরও বলেন ‘‘যে জাতি মনে বড় নয়,সে জাতি জ্ঞানেও বড় নয়;কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষে তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষে এবং মানুষের মনকে সরল,সচল,সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনের সাহিত্যের ওপর ন্যস্ত হয়েছে।’’
সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া কারও মনোরঞ্জন করা নয়।সাহিত্যচর্চা কেন আবশ্যক জানেন?মানসিক উৎকর্ষের জন্য।কিন্তু বর্তমানে উন্নতি প্রজুক্তি বিদ্যাতে কেউ বই পড়ে না।তাই সাহিত্য নষ্ট হচ্ছে।তাই "অনুরণন" একটা পদক্ষেপ নিয়েছে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে।
বর্তমানে আধুনিক সভ্যতায় পা রেখেছে ভারত সঙ্গে পশ্চিম বঙ্গ।তাই এই বঙ্গের সন্তান বাংলা বলতে বোধ হয় লজ্জা করে।কেউ কেউ বলেন -"আমার ঠিক বাংলাটা আসে না।"ভাবুন এই একই কথা ইংলেন্ডের মানুষ বল্লে কেমন হত?-"I just can't speak English."
অনুরণন ইংরেজি বা অন্য কোনো ভাষার বিরুদ্ধে নয়।কিন্তু তাই বলে এক বিশেষ ভাষায় আকৃষ্ঠ হয়ে নিজের মাতৃভাষা তথা বাংলাকে হেয় করা মানে নিজের ভাষার সঙ্গে নিজের সংস্কৃতিকে নষ্ট করা।
আর যে জাতির নিজ সংস্কৃতি নষ্ট হয়ে অপর সংস্কৃতিতে আকৃষ্ঠ হয় ওটা আধুনিকতা নয় ওটা পরাধীনতা।আধুনিক হতে হলে নিজের মাতৃভাষা বাংলা ভাষাকে আধুনিক করা উচিৎ।
কিন্তু চারিদিকে যা দেখা যাচ্ছে বাংলা ভাষা দেওয়ালে পিঠ ঠেকে ঠেকে পেরেকে গেঁথে গেছে।
এই দুর্দিনে নিজ অস্তিত্ব ও সত্তাকে টিকিয়ে রাখার জন্য বাংলা সাহিত্যের পাঠ এবং চর্চা উভয়ের বেশ প্রয়োজনীয়তাবোধ করছি।
✍️শক্তিপদ চার
(সহসম্পাদক,"অনুরণন")
অনুরণন ই-সাহিত্য পত্রিকা কেন?
বর্তমানে উন্নত প্রযুক্তবিদ্যার যুগে পাঠক বই অনেক কম পড়েন।তাছাড়া বই সব স্থানে বহন করে নিয়ে যাওয়া সম্ভব না।আপনি বইটির একটা প্রতিলিপি পেলেও তা বন্ধুদের পড়তে দিতে অসুবিধে হবে।বিদেশের কোনো বন্ধুকেও পাঠাতে কষ্ট ও ব্যায়বহুল।
কিন্তু ই -বই এক সঙ্গে অনেক বন্ধুকে পাঠাতে পারেন।বই হারিয়ে যাওয়ার ভয় নেই।আপনি মোবাইল সব স্থানে সঙ্গে করে নিয়ে যান।তাই ট্রেন,বাস,নিজস্ব গাড়িতে যাওয়ার সময় পত্রিকাটি পড়তে পারেন।এতে আপনার এক টাকাও খরচ হবে না।
অনুরণন ষষ্ঠ সংখ্যা প্রকাশ পড়ুন
PDF ডাউনলোড
৩) অনুরণন তৃতীয় সংখ্যা pdf ডাউনলোড ছবি দেখুন
৪) অনুরণন চতুর্থ সংখ্যা pdf downlod
ভিডিও
২) বাপু ও আমি
ভিডিও
No comments:
Post a Comment